মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

টাকা জমানোর চমৎকার কিছু উপায় ।



টাকা আমাদের জিবনের জন্য খুব গুরুত্বপূর্ন। সবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকার ব্যবহার থাকবেই। 

আপনি যা এই কিনতে চান, বা করতে চান তার জন্যই টাকার দরকার হবে। তাই আমাদের জীবনে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ন। 




আপনি যদি প্রতিদিনের খুচরো টাকা গুলো জমিয়ে রাখেন, তবে মাস শেষে অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। দেখতে দেখতে মাস প্রায় শেষ হয়ে যায়, বছর শেষ হয়ে যায়। পুরো এ বছর জুড়ে কত টাকা জমিয়েছেন আপনি।  <br>
হতে পারে আপনার স্বল্প আয়। কিন্তু সেই টাকা থেকে আপনি কত টাকা জমিয়েছেন। যদি আপনার হিসাবের খাতা শুন্য হয় তবে এখন থেকেই সচেতন হন। শুধু আয় করাই যথেষ্ট নয়, তার সাথে ব্যায়ের হিসাবও রাখতে হবে এবং সঞ্চয় কত করলেন। 
কিভাবে আপনি টাকা জমানো শুরু করবেন। কোন চিন্তাই নাই। খুব সহজে কিছু উপায় মেনে চললে, বাজেট করে টাকা খরচ করলে টাকা জমানো কোন কঠিন ব্যাপার  নয়। 

দেখে নিন টাকা জমানোর ১২ টি উপায়: 

(১)প্রতি মাসে নিজের ব্যায়ের টাকার একটি বাজেট তৈরী করে ফেলুন। যত টাকা ব্যায় করবেন তার একটি হিসাব রাখুন। 

 যে মাস থেকে হিসাব করা শুরু করবেন সে মাসের প্রথমে যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করবেন তার রিসিপট টি রেখে দেন।

 শুধু প্রথমের হিসাব না পুরো মাসের রিসিভ জমা করে রাখবেন। রেস্টুরেন্টে খেতে গেলে, জামা কাপড় কিনতে গেলে, যে রিসিপ্ট দিবে তা জমিয়ে মাস শেষে নিয়ে বসুন।  
তবে নিজেই বুঝতে পারবেন কোন খাতে বেশি কম ব্যায় করা হয়েছে। সেই হিসাব করে পরের মাসের বাজেট তৈরী করে ফেলুন। 


(২) আলাদা খামে খরচের টাকা গুছিয়ে রাখুন। সব থেকে বুদ্ধিমানের কাজ কি জানেন, আপনি খরচের টাকা আলাদা রাখবেন।  
যেমন: দরকারি জিনিস পত্রের জন্য আলাদা খামে, বই কেনার জন্য আলাদা খামে টাকা রাখবেন। বাজেটের বাইরে টাকা খরচ করতে পারবেন না।

(৩) টাকা জমানোর জন্য ছোট খাট একটি পরিকল্পনা করুন। টাকা জমনোর অভ্যাসটা ছোট করে শুরু করতে পারেন আপনি। মাসের প্রথমে আপনার আয়ের একটি ছোট অংশ রাখুন জমানোর জন্য। 
এছাড়াও প্রতিদিনের আয় থেকে ৫০ – ১০০ - ২০০ টাকা বাচিয়ে রাখতে পারেন। সপ্তাহ শেষে কত টাকা বাচঁল তার হিসাব রাখুন। পরের সপ্তাহে টাকা বাচাঁনোর পরিকল্পনা করুন। 


(৪) বোনাসের সম্পূর্ন টাকা খরচ করবেন না। সরকারি বেসরকারি যে কোন চাকরিতে বোনাস দেওয়া হয়। বোনাসে টাকা হাতে পাওয়ার সাথে সাথে সব খরচ করবেন না। 
 ভবিষ্যতের জন্য কিছু টাকা জমিয়ে রাখবেন। 

(৫) খুচরা টাকা গুলো আলাদা করে রাখুন। দেখা যায়, বিকালে বের হয়ে চা, বিস্কুট, পুরি, কলা খেলে অনেক টাকা হাতে খুচরা হয়ে আসে। 

 এই ২, ৫, ১০, ২০ টাকা কি করেন আপনি, নিজেও বলতে পারবেন না। তাই এ টাকা গুলো রেখে দিয়ে মাস শেষে হিসাব করুন। এতেও অনেক টাকা জমে যাবে। 

(৬) ২৪ ঘন্টায় কত টাকা খরচ করবেন তার হিসাব করে নিন। প্রতিদিনের জন্য একটি বাজেট করে নিন। প্রতিদিন কোন কোন খাতে কত টাকা খরচ করবেন তার হিসাব করুন।
 বাজেটে যত টাকা হিসাব করবেন তত টাকা বা তার কম টাকা খরচ করবেন। এর বেশি ১ টাকাও নয়। 


(৭) ঘন্টায় আপনার পারিশ্রমিক হিসাব করুন। আপনার যদি একটি ঘড়ি  পছন্দ হয় ১৫০০ টাকা দামের। তবে আপনি হিসাব করুন , ১৫০০ টাকা আপনার কত ঘন্টার পারিশ্রমিক।
 ঘড়িটি  আপনার পারিশ্রমিকের সাথে সামঞ্জস্য কি না। 

(৮) অনলাইনে কেনা কাটার পেজ আনলাইক করুন। অনেক সময় আমরা অনলাইনে ছবি দেখে অর্ডার করে ফেলি। খরচের হিসাব টাও এভাবেই অনেক বেড়ে যায়। 
তাই কেনাকাটার পেজ আনলাইক করুন। 

(৯) খরচবিহীন একটা দিন কাটানোর চেষ্টা করুন। সব দিন না হলেও ১৫ দিনে ১ দিন খরচ বিহীন কাটান, দেখবেন ১ দিনে অনেক টাকা বেছে যাবে।  
আপনার কাছে এটি কেমন যেন লাগলেও কালকে থেকে চেষ্টা করে দেখতে পারেন। 

(১০) অফিসের দুপুরের খাবারটা বাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি দুপুরে বাইরে থেকে যদি খাবার কিনে খান তবে প্রতিদিন ১০০ টাকা খরচ হবে। যা মাস শেষে অনেক টাকা। 
তাই বাসা থেকে কষ্ট করে খাবার বানিয়ে নিলে আপনার এ টাকাটা বেচে যাবে।


(১১) প্রতিমাসে একবার করে বাইরে খাওয়া কমিয়ে আনুন। আপনারা অনেকে আাছেন যারা প্রতি মাসে ৫ দিন কিংবা ১০ দিন বাহিরে খান।
 হতে পারে, পরিবারের সাথে বা বন্ধুদের সাথে বা ভালবাসার মানুষের সাথে। আগামি মাস থেকে এক বার বাইরে খাওয়া বাদ দিন। এক বেলা রেস্টুরেন্টে খেতে অনেক টাকা খরচ হয়।
তাই বাইরে কম খাওয়ার চেষ্টা করবেন।


(১২) জরুরি অবস্থার জন্য টাকা জমিয়ে রাখুন। দেখা যায় মধ্যবিত্ত পরিবারে বিপদের সময় টাকা পয়সা থাকে না। তাই আপনি খরচের ব্যাপারে সচেতন থেকে জরুরী অবস্থার জন্য কিছু টাকা জমিয়ে রাখবেন। 
 যা আপনার ভবিষ্যতে অনেক কাজে দিবে। বিপদের সময় অন্যের কাছে হাত পাততে হবে না। 

আপনার জীবনের বিভিন্ন ব্যয় পর্যালোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন খরচটি আপানর জন্য অনর্থক হয়েছে। সেই ভুলগুল শুধরে নিতে হবে।
 ধন্যবাদ।

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

দেখে নিন আজকের সর্বশেষ টাকার রেট।


যুক্তরাষ্ট্র>ডলার=84.52 টাকা। 
  ইউরো = 92.48 টাকা।
১। ভারত>রুপি = 1.19 টাকা। 
২। মালদ্বীপ >রুপিয়া= 5.48 টাকা।
৩। মালেশিয়া> রিঙ্গিত=20.17 টাকা।
৪। সিঙ্গাপুর >ডলার=61.29 টাকা।
৫। থাইল্যান্ড> বাথ=2.76 টাকা।
৬। ব্রুনাই>ডলার=62.57 টাকা।
৭। চীন >উয়ান=11.85 টাকা।
৮। জাপান >ইয়েন=0.78 টাকা।
৯। দক্ষিণ কোরিয়া> ওয়োন=0.070 টাকা।
১০। বাহরাইন >দিনার=224.19 টাকা।
১১। ইরাক >দিনার=0.071 টাকা।
১২। জর্ডান >দিনার=119.20 টাকা।
১৩। কুয়েত >দিনার=278.02 টাকা।
১৪। লেবানন >পাউন্ড=0.056 টাকা।
১৫। ওমান >ওমানি রিয়াল= 219.50 টাকা।
১৬। কাতার >রিয়াল=23.21 টাকা।
১৭। সৌদি আরব >রিয়াল=22.53 টাকা।
১৮। ইয়েমেন >রিয়াল=0.34 টাকা।
১৯। সংযুক্ত আরব আমিরাত>দিরহাম=23.01 টাকা।
২০। তুরস্ক >লিরা=14.90 টাকা।

★ইউরোপ মহাদেশ

২১। পোলান্ড >জোলটি=21.10 টাকা।
২২। রুমানিয়া >লিউ =19.48 টাকা।
২৩। ইংল্যান্ড >পাউন্ড=104.43 টাকা।
২৪। রাশিয়া >রুবল=1.32 টাকা।

★আফ্রিকা মহাদেশ

২৫। মিশর> মিশরীয় পাউন্ড=5.19 টাকা।
২৬। লিবিয়া> লিবিয়া =59.73 টাকা।
২৭। দক্ষিণ আফ্রিকা >রান্ড=5.64 টাকা।

★ আমেরিকা মহাদেশ

২৮। কানাডা> ডলার=63.71 টাকা।
২৯। ব্রাজিল>রিয়েল=20.38 টাকা।

★ওশেনিয়া মহাদেশ 

৩০। অস্ট্রেলিয়া >ডলার=57.05 টাকা।
৩১। নিউজিল্যান্ড>ডলার=53.00 টাকা।
৩২। ফিজি >ডলার =38.74 টাকা।

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

দেখে নিন আজকের সর্বশেষ টাকার রেট।





 যুক্তরাষ্ট্র>ডলার=84.49 টাকা।
  ইউরো = 93.22

১। ভারত>রুপি = 1.19 টাকা।
২। মালদ্বীপ >রুপিয়া= 5.47
৩। মালেশিয়া> রিঙ্গিত=20.19
৪। সিঙ্গাপুর >ডলার=61.42
৫। থাইল্যান্ড> বাথ=2.77
৬। ব্রুনাই>ডলার=62.56
৭। চীন >উয়ান=11.92
৮। জাপান >ইয়েন=0.78
৯। দক্ষিণ কোরিয়া> ওয়োন=0.071
১০। বাহরাইন >দিনার=224.09
১১। ইরাক >দিনার=0.071
১২। জর্ডান >দিনার=119.17
১৩। কুয়েত >দিনার=277.84
১৪। লেবানন >পাউন্ড=0.056
১৫। ওমান >ওমানি রিয়াল= 219.45
১৬। কাতার >রিয়াল=23.21
১৭। সৌদি আরব >রিয়াল=22.53
১৮। ইয়েমেন >রিয়াল=0.34
১৯। সংযুক্ত আরব আমিরাত>দিরহাম=23.00
২০। তুরস্ক >লিরা=14.90

★ইউরোপ মহাদেশ

২১। পোলান্ড >জোলটি=21.48
২২। রুমানিয়া >লিউ =19.66
২৩। ইংল্যান্ড >পাউন্ড=105.44
২৪। রাশিয়া >রুবল=1.31

★আফ্রিকা মহাদেশ

২৫। মিশর> মিশরীয় পাউন্ড=5.17
২৬। লিবিয়া> লিবিয়া =60.14
২৭। দক্ষিণ আফ্রিকা >রান্ড=5.75

★ আমেরিকা মহাদেশ

২৮। কানাডা> ডলার=63.57
২৯। ব্রাজিল>রিয়েল=20.58

★ওশেনিয়া মহাদেশ

৩০। অস্ট্রেলিয়া >ডলার=57.71
৩১। নিউজিল্যান্ড>ডলার=53.38
৩২। ফিজি >ডলার =38.66

বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

বিদেশ থেকে কি পরিমাণ জিনিস প্রবাসীরা সাথে আনতে পারবেন ।




১. মদ/মদ জাতীয় পানীয় : বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিকদের জন্য মদ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। আনলে কাস্টমস তা আটক করবে। বিদেশী পাসপোর্টধারী নাগরিক হলে ১ লিটার পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত মদ বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নাই।



২. সিগারেট : ১ কার্টন (২০০ শলাকা) পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত সিগারেট বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নাই।



৩. মোবাইল ফোন : ২ টি শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ৩-৫ টি পর্যন্ত শুল্ক-করাদি (প্রায় ৩৫%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন Adjudication প্রক্রিয়ায় BTRC দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।



৪. ল্যাপটপ : ১ টি শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ২ টি পর্যন্ত শুল্ক-করাদি (প্রায় ২০%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত ল্যাপটপ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় CCI&E দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।



৫. স্বর্ণ বার : ১ গ্রাম আনলেও শুল্ক-করাদি (প্রতি ১১.৬৭ গ্রাম এর জন্য ৩,০০০ টাকা) পরিশোধ করতে হবে। এভাবে ২০০ গ্রাম পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত স্বর্ণ বার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় CCI&E দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।



৬. স্বর্ণালংকার : ১০০ গ্রাম পর্যন্ত (এক প্রকারের অলংকার ১২ টির অধিক হবে না) শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে অতিরিক্ত প্রতি গ্রাম এর জন্য প্রায় ১,৫০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত স্বর্ণালংকার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় CCI&E দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।





৭. টেলিভিশন : ২১” পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ২২”-২৯” হলে ১০,০০০ টাকা, ৩০”-৩৬” হলে ১৫,০০০ টাকা, ৩৭”-৪২” হলে ২০,০০০ টাকা, ৪৩”-৪৬” হলে ৩০,০০০ টাকা, ৪৭”-৫২” হলে ৫০,০০০ টাকা, ৫৩” এর বেশি হলে ৭০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।



৮. নতুন শাড়ী/অন্যান্য কাপড়/কসমেটিক্স : ব্যাক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। আরও কয়েকটি শুল্ক-করাদি (প্রায় ১৬০%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে বাণিজ্যিক বিবেচনায় কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত পণ্য পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় CCI&E দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।



৯. ওষুধ : জরুরী বিবেচনায় প্রেসক্রিপশন দেখিয়ে কিছুটা আনতে পারবেন। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আটককৃত ওষুধ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় DGDA দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।



১০. বৈদেশিক মুদ্রা : বিদেশে যাওয়ার সময় পাসপোর্টে এনডোরস [বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ক্ষেত্র ব্যাতিত] ব্যাতিত কোন বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন না। তবে বাংলাদেশী মুদ্রায় ৫,০০০ টাকা পাসপোর্টে এনডোরস ছাড়াই সাথে নিতে পারবেন। সাধারণত প্রতি বার ভ্রমনে ৫,০০০ ডলার পর্যন্ত এনডোরস করিয়ে নেওয়া যায়। এনডোরস ব্যাতিত বৈদেশিক মুদ্রা সাথে নিলে কাস্টমস আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। আর মুদ্রা পাচার বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে। বিদেশ থেকে ফেরার সময় ইচ্ছেমত বৈদেশিক মুদ্রা আনতে পারবেন। তবে ৫,০০০ ডলার/সমমান এর বেশি বৈদেশিক মুদ্রা আনলে অবশ্যই কাস্টমস এর নিকট FMJ ফরম-এ ঘোষণা প্রদান করতে হবে।



* সাময়িক আটক : শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে খালাসযোগ্য পণ্যের ক্ষেত্রে তাৎক্ষনিক শুল্ক-করাদি পরিশোধ করার মত টাকা সাথে না থাকলেও ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে কাস্টমস তা সাময়িকভাবে আটক করবে। আটক রশিদ  বুঝে নিবেন। সাময়িকভাবে আটককৃত পণ্য ২১ দিনের মধ্যে যথাযথ শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

** এ-ফরম (তফসিল-১ ফরম) ঘোষণা : বিদেশ থেকে আসার আগে কার্গোতে ব্যাক্তিগত মালামাল বুকিং দিয়ে আসলে বাংলাদেশে নেমেই/৭ দিনের মধ্যে এয়ারপোর্ট কাস্টমস এর নিকট এয়ারওয়ে বিল এবং পাসপোর্টসহ উপস্থিত হয়ে নির্ধারিত “এ-ফরম” পূরণ করে মালামাল এর ঘোষণা প্রদান করবেন। অনুমোদিত “এ-ফরম” এর কপি নিয়ে মালামাল আসার পর শুল্ক-করাদি (প্রযোজ্য ক্ষেত্রে) পরিশোধ সাপেক্ষে এয়ারফ্রেইট ইউনিট থেকে মালামাল নিতে পারেন।

*** অপরিচিত ব্যাক্তি এবং ব্যাগেজ-কে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। তাই না জেনে অন্য কারো দেওয়া মালামাল বহন করবেন না।

**** গোপন সংবাদদাতার পুরস্কার : স্বর্ণ/বৈদেশিক মুদ্রা/মাদক দ্রব্য/আগ্নেয়াস্ত্র/পুরাকীর্তি/বন্য প্রাণি/রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচিত বস্তু ইত্যাদি সহ আমদানি-রপ্তানী নিষিদ্ধ যে কোন পণ্যের চোরাচালান সম্পর্কে এয়ারপোর্ট কাস্টমস-কে তথ্য দিন, সেই সাথে গোপন সংবাদদাতা হিসেবে জিতুন আকর্ষনীয় আর্থিক পুরস্কার ও সম্মাননা। আপনার পরিচয় সংক্রান্ত গোপনীয়তা রক্ষা করা কাস্টমস এর ঐতিহ্য।

সূত্রঃ ইন্টার্নেট

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

দেখে নিন আজকের টাকার রেটঃ


 যুক্তরাষ্ট্র>ডলার=84.52 টাকা। 
  ইউরো = 93.01 টাকা।
১। ভারত>রুপি = 1.18 টাকা। 
২। মালদ্বীপ >রুপিয়া= 5.47 টাকা।
৩। মালেশিয়া> রিঙ্গিত=20.24 টাকা।
৪। সিঙ্গাপুর >ডলার=61.45 টাকা।
৫। থাইল্যান্ড> বাথ=2.77 টাকা।
৬। ব্রুনাই>ডলার=62.57 টাকা।
৭। চীন >উয়ান=11.96 টাকা।
৮। জাপান >ইয়েন=0.78 টাকা।
৯। দক্ষিণ কোরিয়া> ওয়োন=0.071 টাকা।
১০। বাহরাইন >দিনার=224.17 টাকা।
১১। ইরাক >দিনার=0.071 টাকা।
১২। জর্ডান >দিনার=119.22 টাকা।
১৩। কুয়েত >দিনার=277.97 টাকা।
১৪। লেবানন >পাউন্ড=0.056 টাকা।
১৫। ওমান >ওমানি রিয়াল= 219.54 টাকা।
১৬। কাতার >রিয়াল=23.21 টাকা।
১৭। সৌদি আরব >রিয়াল=22.53 টাকা।
১৮। ইয়েমেন >রিয়াল=0.34 টাকা।
১৯। সংযুক্ত আরব আমিরাত>দিরহাম=23.01 টাকা।
২০। তুরস্ক >লিরা=14.75 টাকা।

★ইউরোপ মহাদেশ

২১। পোলান্ড >জোলটি=21.47 টাকা।
২২। রুমানিয়া >লিউ =19.65 টাকা।
২৩। ইংল্যান্ড >পাউন্ড=105.02 টাকা।
২৪। রাশিয়া >রুবল=1.32 টাকা।

★আফ্রিকা মহাদেশ

২৫। মিশর> মিশরীয় পাউন্ড=5.16 টাকা।
২৬। লিবিয়া> লিবিয়া =59.95 টাকা।
২৭। দক্ষিণ আফ্রিকা >রান্ড=5.76 টাকা।

★ আমেরিকা মহাদেশ

২৮। কানাডা> ডলার=63.82 টাকা।
২৯। ব্রাজিল>রিয়েল=20.72 টাকা।

★ওশেনিয়া মহাদেশ 

৩০। অস্ট্রেলিয়া >ডলার=58.03 টাকা।
৩১। নিউজিল্যান্ড>ডলার=53.64 টাকা।
৩২। ফিজি >ডলার =38.65 টাকা।

সোমবার, ২৯ মে, ২০১৭

ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের সংঘর্ষ , নিহত ১।


সোমবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট পুলিশ ফাঁড়িতে
ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের সংঘর্ষে আবু হেলাল (৫৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় কনস্টেবল নাইমুলকে গ্রেফতার করা হয়েছে।

 নিহত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুজনের মধ্য ইফতার নিয়ে কথা-কাটাকাটি হয়।
 এরই একপর্যায়ে নাইমুল হেলালকে ধাক্কা দিলে হেলাল সজোরে দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়েছে।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ‘চিকুনগুনিয়া’ রোগে আক্রান্ত।



চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ‘চিকুনগুনিয়া’ রোগে আক্রান্ত হয়েছেন।
রবিবার দুপুরের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
 শরীরে জ্বরের উপস্থিতিতিও পাওয়া যায়। অসুস্থতার কারণে কথাও বলতে পারছিল না।
পরীক্ষা করে দেখা যায় এটা চিকুনগুনিয়া রোগ।মিমের মা ছবি সাহা  বলেন, মিম কলকাতা থেকে ফেরার পরেও ভালো ছিল। হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল।
এখন ওকে পুরো বিশ্রামে রাখা হয়েছে। আপাতত ফুল বেডরেস্ট, তিনদিন পর কিছু ব্লাড টেস্ট করতে হবে বলেও তিনি জানান।

সম্পূর্ণ বিশ্রাম আর চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ দেন ডাক্তার।

সম্প্রতি বিদ্যা সিনহা মিম সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ইয়েতি অভিযান’ ছবির প্রথম লটের কাজ শেষ করে দেশে ফেরেন। ফিরেই ‘চিকুনগুনিয়া’
 রোগে আক্রান্ত হলেন।

আগামী ডিসেম্বরে দেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট ১' উৎক্ষেপণ করা হবে।

আগামী ডিসেম্বরে দেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু স্যাটেলাইট ১' উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।পাশাপাশি তিনি বলেছেন, উৎক্ষেপণের বিষয়টি অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভর করছে।

ফ্রান্সে এই স্যাটেলাইটটি তৈরি হচ্ছে। ইতিমধ্যে এটি তৈরি হয়ে গেছে।এখন এর পরীক্ষা-নিরীক্ষা চলছে।
সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।

তবে উৎক্ষেপণের ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টি উল্লেখ করে তারানা হালিম বলেন, 'আবহাওয়া যদি অনুকূলে না থাকে,
তাহলে সেটা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেও উৎক্ষেপণ করা হতে পারে। '

মহাকাশে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট।
এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও
কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই স্যাটেলাইট দিয়ে সেবা দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন।

আমেরিকার রণতরী আসছে উত্তর কোরিয়ার দিকে।


এবার তৃতীয় এয়ারক্রাফট কেরিয়ার উত্তর কোরিয়ার উপকূলে পৌঁছনোর নির্দেশ দিল পেন্টাগন।
পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে মোতায়েন করা নির্দেশ দিয়েছে আমেরিকা।
 কোরীয় উপদ্বীপের কাছে মোতায়েন দুই মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দেওয়ার জন্য নিমিৎজকে মোতায়েন করা হবে।
 পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন ওই এলাকায় মোতায়েন হচ্ছে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী।
এক অঞ্চলে একই সঙ্গে মার্কিন তিন বিমানবাহী রণতরী মোতায়েনের ঘটনা খুবই বিরল বলে মার্কিন সংবাদ সূত্রে জানা যাচ্ছে।
পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ায় হয়তো আঘাত হানার নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সম্প্রতি এক সপ্তাহে দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

বুধবার, ২৪ মে, ২০১৭

হাত ধরতে দিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।



ইসরাইল সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাত ধরতে দিলেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 
ইসরাইল পৌঁছে বিমান থেকে নামার পর লাল গালিচার ওপর দিয়ে হেঁটে আসতে আসতে পাশে থাকা স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মেলানিয়া ট্রাম্প তার হাত না ধরে সরিয়ে দেন।

রোববারের ট্রাম্প-মেলানিয়ার বিব্রতকর এ মুহূর্ত নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
 ভিডিওতে দেখা যায়, মেলানিয়ার এ আচরণে ট্রাম্প কিছুটা থতমত।
 মেলানিয়া কেন এমন করলেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত টুইটার ব্যবহারকারীরা।

একজনের টুইট, হতে পারে ট্রাম্পের আচরণে মেলানিয়া দুঃখ পেয়েছেন। 
কারণ, বিমান থেকে নামার পর ফার্স্ট লেডির সঙ্গে নয়, সামনে সামনে হাঁটছিলেন ট্রাম্প। 
যেন স্ত্রীর কথা ভুলেই গেছেন। এমনকি গাড়ি থেকে নেমে ফার্স্ট লেডির জন্য অপেক্ষাও করেননি। 


গণমাধ্যমের সামনে এমন আচরণ করায় মেলানিয়ার প্রশংসাও হচ্ছে।
 টুইটার ব্যবহারকারীরা বলছেন, ট্রাম্পকে তিনি উচিত শিক্ষা দিয়েছেন। তার কোনো ভণ্ডামি নেই। 
টুইটারের কয়েকজন ব্যবহারকারী বলছেন, বিমান থেকে নামার পর ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর পাশে পাশে হাঁটছিলেন। 
ফার্স্ট লেডি মেলানিয়া কিছুটা পেছনে ছিলেন। এতেও রাগ হতে পারে তার।